[ দেশজুড়ে ]
পীরের দরবার থেকে বাড়ি ফেরা হলো না মুরিদের
নিহত ওমর মৌলভী
চরমোনাই পীরের দরবার থেকে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ গেছে ওমর মৌলভী নামে এক মুরিদের।
শনিবার দুপুরে টাঙ্গাইলের দেলদুয়ার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওমর মৌলভী টাঙ্গাইলের গোপালপুর উপজেলার উত্তর ভূটিয়া গ্রামের আরফান আলীর ছেলে।
স্বজনরা জানান, ওমর মৌলভী চরমোনাই পীরের দরবার থেকে মোটরসাইকেল যোগে ফেরার পথে টাঙ্গাইলের দেলদুয়ার নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
রোববার সকালে নিহতের নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!