ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ তথ্য প্রযুক্তি ]

পপআপ ক্যামেরাযুক্ত টিভি আনলো হুয়াওয়ে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১০:০৮, ১০ এপ্রিল ২০২০
পপআপ ক্যামেরাযুক্ত টিভি আনলো হুয়াওয়ে
হুয়াওয়ে স্মার্ট স্ক্রিন এক্স৬৫

স্মার্ট টিভি বাজারে এনেছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। প্রতিষ্ঠানটি নতুন চমক নিয়েই স্মার্ট টিভির বাজারে প্রবেশ করেছে। এই প্রথম টেলিভিশনের যুক্ত করা হয়েছে পপআপ ক্যামেরা।

শুধুমাত্র চীনের বাজারে বিক্রি হচ্ছে ‘হুয়াওয়ে স্মার্ট স্ক্রিন এক্স৬৫’ নামের এই টিভি। এতে রয়েছে ৬৫ ইঞ্চির ওলিড ডিসপ্লে। এই ডিসপ্লেতে এইচডিআর টেন প্লাস সাপোর্ট থাকছে। সর্বোচ্চ এক হাজার নিটস ব্রাইটনেসেত এই ডিসপ্লেতে ১২০ হার্জ রিফ্রেশ রেট থাকছে।

স্মার্ট টিভিটির ডিসপ্লের পেছনে থাকছে ১৪টি স্পিকার। থাকছে ছয়টি স্পিকার, ছটি টুইটার ও দুটি উফার। এই টিভিতে হুয়াওয়ের হারমোনি ওএস অপারেটিং সিস্টেমে চলবে। টিভির ভেতরে রয়েছে হনগু ৮৯৮ মডেলের প্রসেসর। সঙ্গে থাকছে ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ।

এই টিভির অন্যতম প্রধান আকর্ষণ ২৪ মেগাপিক্সেলের পপ-আপ ক্যামেরা। এই ক্যামেরা ব্যবহার করে সহজেই টিভি থেকে ভিডিও কল করা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!