ঢাকা,  শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পদ্মা পাড়ি দেয়া ৪০ শিক্ষার্থী পেল লাইফ জ্যাকেট

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৩, ৭ নভেম্বর ২০১৯
পদ্মা পাড়ি দেয়া ৪০ শিক্ষার্থী পেল লাইফ জ্যাকেট
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজবাড়ী সদরের মুন্সি বেলায়েত হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪০ শিক্ষার্থীকে লাইফ জ্যাকেট দিয়েছে উপজেলা শিক্ষা অফিস।

বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীদের হাতে লাইফ জ্যাকেট তুলে দেন রাজবাড়ীর ডিসি দিলশাদ বেগম।

ডিসি দিলশাদ বেগম বলেন, এ বিদ্যালয় পদ্মা নদীর পাড়ে অবস্থিত। এখানে ১৬১ জন শিক্ষার্থী রয়েছে। তাদের মধ্যে ৪০ শিক্ষার্থী প্রতিদিন ঝুঁকি নিয়ে পদ্মা পাড়ি দিয়ে স্কুলে যাতায়াত করে। তাদের নিরাপত্তার কথা ভেবে এ উদ্যোগ নেয়া হয়েছে।

Advertisement

এ সময় উপস্থিত ছিলেন ইউএনও মো. সাইদুজ্জামান খান, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!