ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নোয়াখালীতে প্রবাসীর স্ত্রী হত্যায় ভাসুর গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৮, ২৯ এপ্রিল ২০২০
নোয়াখালীতে প্রবাসীর স্ত্রী হত্যায় ভাসুর গ্রেফতার
গ্রেফতার শাহজাহান সাজু

নোয়াখালীর চাটখিলে প্রবাসী ছোট ভাইয়ের স্ত্রী মরিয়মী বেগম মনিকে কুপিয়ে হত্যায় ভাসুরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার শাহজাহান সাজু ওই উপজেলার উত্তর রামনারায়ণপুরের আলী আজমের ছেলে।

বুধবার দুপুরে মাইজদী থেকে তাকে গ্রেফতার করা হয়।

নোয়াখালীর এসপি মো. আলমগীর হোসেন জানান, গ্রেফতারের পর আসামির দেয়া তথ্যে চাটখিলের একটি পুকুর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে। এ হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

২৭ এপ্রিল বিকেলে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে মরিয়মী বেগম মনিকে কুপিয়ে আহত করেন ট্রাকচালক শাহজাহান সাজু। পরে বাড়ির লোকজন মরিয়মীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। ওই রাতে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে পরিবারসহ পলাতক ছিলেন ঘাতক সাজু।

ডেইলি-বাংলাদেশ/এআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!