স্বাভাবিকভাবেই ছিলেন না শুরুর একাদশে। তবে কাকতালীয়ভাবে একাদশে ফিরেছেন তিনি। নিষিদ্ধ হওয়া সত্ত্বেও ঠিকই খেলছেন এনসিএলের তৃতীয় রাউন্ডে।
লেগস্পিনার রিশাদ হোসেনের বদলে দলে সুযোগ পেয়েছেন জাতীয় দলের সাবেক এই খেলোয়াড়।
.png)
কক্সবাজারে জাতীয় লিগের তৃতীয় রাউন্ডে দলে সুযোগ পেয়েই পাঁচ উইকেট শিকার করেন লেগস্পিনার রিশাদ হোসেন। তবে দ্বিতীয় ইনিংসে খেলতে পারছেন না তিনি। বিসিবি জরুরি ভিত্তিতে তাকে ডেকে পাঠানোয় ঢাকায় চলে এসেছেন তরুণ এ বোলার। তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন ‘নিষিদ্ধ’ নাসির হোসেন।
স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরি ঢাকায় আসেন শনিবার। তবে তার কাছে ক্লাস করবেন, এমন স্পিনার খুঁজে পাচ্ছিল না বিসিবি। কারণ প্রায় সবাই ছিলেন জাতীয় লিগে ব্যস্ত। ফলে বাধ্য হয়েই জাতীয় লিগ খেলা আটজন বোলারকে ডেকে পাঠিয়েছে ক্রিকেট বোর্ড।
তবে এই আটজনের মাঝে কিছু বোলারের নাম দেখলে চোখ কপালে উঠতে বাধ্য। কারণ ভেট্টোরির কোচিং ক্লাস করতে রিশাদ ছাড়া ডাক পাওয়া বাকিরা হলেন সাব্বির রহমান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিথুন, ইয়াসির রাব্বী, নাঈম হাসান ও ইবাদত হোসেন। মিরাজ আর নাঈম হাসান ছাড়া বাকি কেউই নিয়মিত বল করেননা বললেই চলে।
ডাক পাওয়া ক্রিকেটার ও ভারত সফরের ক্যাম্পে থাকা ক্রিকেটাররা লাল ও সবুজ দলে ভাগ হয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন।
রবি ও সোমবার অনুষ্ঠিতব্য ম্যাচ দুটি মিরপুরের হোম অব ক্রিকেটে শুরু হবে সন্ধ্যা ৬ টায়।