নিজের নগ্ন ছবি বেচে দাবানল বন্ধের অনুদান সংগ্রহ, তরুণী বাড়িছাড়া
আরো কয়েকমাস চলতে পারে অস্ট্রেলিয়ার দাবানল। এরইমধ্যে প্রায় ৫০ লাখ হেক্টর জঙ্গল পুড়ে গেছে। এ পরিস্থিতিতে উদ্ধারকাজে সহায়তায় সরকারিভাবে ফান্ড গঠন করা হয়েছে। এর পাশাপাশি অনেকে নিজ উদ্যোগেও এগিয়ে এসেছেন। ভিন্ন পথে অর্থ সংগ্রহ করে এরইমধ্যে আলোচনায় মার্কিন তরুণী কেলেন ওয়ার্ড। তার আহ্বানে অর্থ দিলেই নিজের নগ্ন ছবি দিচ্ছেন তিনি।
কেলেন ওয়ার্ড শনিবার নিজের টুইটার অ্যাকাউন্টে লেখেন, অস্ট্রেলিয়ার দাবানল নেভানোর জন্য যারা সাহায্য করবেন, তাদের আমি নিজের নগ্ন ছবি পাঠাব। প্রতি ১০ ডলার সাহায্যের জন্য একটি করে ছবি পাঠানো হবে। আপনারা আমাকে অনুদানের বিষয়টি নিশ্চিত করুন। আমি ছবি পাঠিয়ে দেব।
২০ বছর বয়সী এই তরুণী টুইট করার পর পরই তা ছড়িয়ে যায় নেট দুনিয়ায়। এখন পর্যন্ত নিজের নগ্ন ছবি পাঠিয়ে ৭ লাখ মার্কিন ডলার তুলেছেন। বাংলাদেশি মুদ্রায় যা পাঁচ কোটি ৯৫ লাখ টাকা। সেটা জানিয়েছেন কেলেন নিজেই। তিনি সোমবার টুইট করেছেন, আমার টুইটের পর অস্ট্রেলিয়ার দাবানলে সাহায্যের জন্য প্রায় সাত লাখ ডলার উঠেছে। এটা কি সত্যি?

অনেকের অভিযোগ, এই অনুদানের কিছু অর্থ কেলেন নিজেই পকেটে পুরেছেন। তারও জবাবে কেলেন বলেন, অনেকে বলছেন আমি কিছু টাকা নিজের পকেটে ঢুকিয়েছি। তাদের বলতে চাই, আমি কিছুতেই সেটা করতে পারব না। কারণ অর্থ আমার কাছে আসছে না। যে সংস্থা আগুন নেভাতে সাহায্য করছে, তাদেরই দেয়া হচ্ছে। আমি কেবল বলেছি, আমাকে সেই ডোনেশনের কনফার্মেশন পাঠালেই আমি ছবি পাঠিয়ে দেব।
অর্থ সংগ্রহের জন্য এমন পদ্ধতি ব্যবহার করে বিপাকেও পড়েছেন কেলেন। সোমবার তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। তাকে বাড়িতেও ঢুকতে দিচ্ছেন না তার মা-বাবা। এমনকি তার প্রেমিকও জানান, তিনিও কেলেনের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছেন। তাতে অবশ্য দমতে রাজি নন তরুণী। অর্থ জোগাড়ে ক্যাম্পেইনটি এখনো চালিয়ে যাচ্ছেন তিনি।