ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

নারী কেলেঙ্কারিতে জড়িত অধ্যক্ষের অপসারণ দাবিতে মিছিল

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৬, ৬ ফেব্রুয়ারি ২০২০
নারী কেলেঙ্কারিতে জড়িত অধ্যক্ষের অপসারণ দাবিতে মিছিল
ছবি: ডেইলি ‍বাংলাদেশ

জামালপুরের ইসলামপুর জে.জে.কে.এম গার্লস হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুছ ছালামের অপসারণ ও শাস্তির দাবিতে শিক্ষক ও অভিভাবকরা  বিক্ষোভ মিছিল করেছেন। 

বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিলটি কলেজ প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বটতলা চত্বরে গিয়ে এক পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা অধ্যক্ষের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এতে ওই প্রতিষ্ঠানের প্রভাষক খলিলুর রহমান, শিক্ষিকা সুলেখা খানম, নাজমুন্নাহার কেয়া, জেলা কমিউনিস্ট পার্টি সভাপতি মোজাহারুল হক, নিসচা সাধারণ সম্পাদক কোরবান আলী, যুব মহিলা লীগ সভাপতি আবিদা সুলতানা যুথি ও অভিভাবক সুলতান মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, গত রোববার জামালপুরের দেওয়ানগঞ্জগামী তিস্তা ট্রেনের কেবিনে জে.জে.কে.এম গার্লস হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুছ ছালাম চৌধুরী ও কলেজের প্রাক্তন এক ছাত্রী অবস্থানকালে রেলওয়ে পুলিশের হাতে আটক হয়।

পরে ওই ছাত্রী অভিযোগ না করায় জামালপুর জিআরপি পুলিশ রাতে অধ্যক্ষ ও ছাত্রীকে ছেড়ে দেয়।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!