ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নামাজের জন্য চেয়ারের পরিবর্তে টুল কিনে দেয়ায় বৃদ্ধের আত্মহত্যা

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৯, ২১ সেপ্টেম্বর ২০১৯
নামাজের জন্য চেয়ারের পরিবর্তে টুল কিনে দেয়ায় বৃদ্ধের আত্মহত্যা
প্রতীকী ছবি

নামাজের জন্য চেয়ারের পরিবর্তে টুল কিনে দেয়ায় নজর আলী নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার পৌর এলাকার বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে ।

প্রতিবেশীরা জানান, নজর আলী দাঁড়িয়ে নামাজ পড়তে কষ্ট হওয়ার কারণে তিনি ছেলেদের একটি চেয়ার কিনে দেয়ার জন্য বলেন। কিন্তু ছেলেরা চেয়ারের পরিবর্তে তাকে টুল কিনে দেয়।

শুক্রবার জুম্মার নামাজ আদায় করার সময় টুল থেকে পড়ে যায়। এ নিয়ে বাড়িতে এসে ছেলেদের সঙ্গে নজর আলীর কথা কাটাকাটি হয়। পরে তিনি মনের দুঃখে সন্ধ্যার দিকে নিজ ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

Advertisement

মহেশপুর থানার ওসি (তদন্ত) আমানউল্লা হক জানান, অসুস্থ নজর আলী জুমার নামাজ আদায় করার টুল থেকে পড়ে যায় পাশের একজন মুসল্লির গায়ের ওপর। পরে তিনি বাড়িতে আসার পর ছেলেদের সঙ্গে একটু কথা কাটাকাটি হয়। এরপর তিনি আত্মহত্যা করেন। এ ঘটনায় মহেশপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/জেএইচ

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!