[ দেশজুড়ে ]
নকল হারবাল ওষুধ তৈরি, মাওলানার কারাদণ্ড
নকল হারবাল ওষুধ উদ্ধার
খুলনার সোনাডাঙ্গায় নকল হারবাল ওষুধ তৈরির অপরাধে এক মাওলানাকে সাত দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে খুলনা ডিসি কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রাসেল ইসলাম ও ত্বকী ফয়সাল তালুকদার এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ক্বারী মাওলানা মো. শাহ আলম পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পাশা গ্রামের বাসিন্দা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রাসেল ইসলাম জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি গত ৫-৬ মাস ধরে করিম নগরের সুর মোহাম্মদ সড়কের একটি বাড়ি ভাড়া নিয়ে নকল ওষুধের ব্যবসা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ওষুধ উদ্ধার করা হয়েছে। এ সময় তাকে সাত দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
এ সময় নগর ডিবি পুলিশের ওসি মিজানুর রহমান খান, খুলনা ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক আবদুর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!