২৫ ম্যাচ খেলে এই মাইলফলক স্পর্শ করে দ্রুততম বাংলাদেশি হিসেবে উইকেটের ‘সেঞ্চুরি’ পূরণ করলেন তিনি।
বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইহসানউল্লাহকে বোল্ড করে আফগানিস্তানের উদ্বোধনী জুটি ভাঙেন তাইজুল ইসলাম। উইকেটটি ছিল বাংলাদেশি স্পিনারের টেস্ট ক্যারিয়ারের ১০০তম।
.png)
বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে টেস্টে ১০০ উইকেট পেলেন তাইজুল। এই কীর্তি গড়া অন্য দুইজন হলেন সাকিব আল হাসান ও মোহাম্মদ রফিক। তিনজনই বাঁহাতি স্পিনার।
সাকিব ২৮ ম্যাচ খেলে এই মাইলফলক স্পর্শ করেন। ২০১২ সালে খুলনা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন সামিকে ফিরিয়ে শততম উইকেট নিয়েছিলেন তিনি।
সাবেক বাঁহাতি স্পিনার রফিক শততম উইকেট নিতে খেলেছেন ৩৩ ম্যাচ। ২০০৮ সালে এই চট্টগ্রামেই দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার রবিন পিটারসনকে ফিরিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে এই কীর্তি গড়েন তিনি।
পরে ইব্রাহিম জাদরানকে মাহমুদউল্লাহর ক্যাচ বানিয়ে রফিককে (১০০) টপকে শীর্ষ বাংলাদেশি টেস্ট বোলারের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে যান তাইজুল। সবার ওপরে থাকা সাকিব ২০৫ উইকেট পেয়েছেন।
ডেইলি বাংলাদেশ/আরএস