ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে ‘আনারসের জুস’

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৪:৫০, ১৬ এপ্রিল ২০২০
দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে ‘আনারসের জুস’
আনারসের জুস

করোনার আতঙ্কে সবাই ঘরবন্দী। এই সময় দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো খুব জরুরি। কারণ দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে ভাইরাসে আক্রমণ হওয়ার ঝুঁকি সব থেকে বেশি থাকে।

তাই এমন সব খাবার খাওয়া জরুরি, যা দেহে পুষ্টি যোগাবে। আবার গরমে আরামও দেবে। তাই তৈরি করে ফেলুন আনারসের জুস। এতে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সঙ্গে ক্লান্তিও দূর করে দেহে আরাম দেয়। তাই স্বাস্থ্যকর উপায়ে ঘরেই তৈরি করুন আনারসের জুস। এটি বানানো যেমন সহজ, তেমনি এটি বানাতে উপকরণও কম লাগে। চলুন তবে জেনে নেয়া যাক আনারসের জুস তৈরির রেসিপিটি- 

উপকরণ: আনারস ২ কাপ, চিনি স্বাদ মতো, লবণ সামান্য, সাদা গোলমরিচ গুড়াঁ আধা চা চামচ, পানি আধা কাপ, বরফ ৫ টুকরা।

প্রণালী: প্রথমে ভালো করে আনারসের খোসা ছাড়িয়ে নিন। এরপর আনারসের গায়ে যে চোখের মতো অংশ থাকে, তা ভালো করে তুলে ফেলুন। এরপর ছোট ছোট টুকরা করে কেটে নিন। একটি ব্লেন্ডারে বরফ কুচি ছাড়া বাকি উপকরণগুলো একসঙ্গে ভালো করে ব্লেন্ড করে নিন। এরপর একটি গ্লাসে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন মজাদার আনারসের জুস।

ডেইলি-বাংলাদেশ/এএ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!