ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

দেশে ফিরেছেন ৯৫ হাজার ১৫ হাজী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৯, ১০ সেপ্টেম্বর ২০১৯
দেশে ফিরেছেন ৯৫ হাজার ১৫ হাজী
ফাইল ছবি

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৯৫ হাজার ১৫ জন হাজী। সোমবার পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৩২টি এবং সৌদি এয়ারলাইন্স ১৪২টি ফিরতি হজ ফ্লাইট পরিচালনার মাধ্যমে এই সংখ্যক হাজীরা দেশে ফেরেন।

এ বছর বাংলাদেশ বিমান ও সৌদিয়া এয়ারলাইন্সের মাধ্যমে মোট ৩৬৫টি হজ ফ্লাইটে বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৫২ সৌদি আরব গিয়েছেন।

গত ১০ আগস্ট পবিত্র হজ পালন শেষে ১৭ আগস্ট থেকে হাজীরা দেশে ফিরতে শুরু করেন। শেষ ফিরতি হজ ফ্লাইট আগামী ১৫ সেপ্টেম্বর।

Advertisement

সৌদি আরবে বাংলাদেশের চিকিৎসা কেন্দ্র থেকে এ পর্যন্ত ১ লাখ ২০ হাজার ৭৩২ জনকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

সোমবার পর্যন্ত ১৭ জন মহিলাসহ সর্বমোট ১১৭ জন হজ যাত্রী সৌদি আরবে ইন্তেকাল করেছেন। এর মধ্যে মক্কায় ১০২ জন, মদিনায় ১৩ জন ও জেদ্দায় ২ জন হজ যাত্রী ইন্তেকাল করেন বলে হজ অফিস সূত্রে জানা যায়।

ডেইলি বাংলাদেশ/এসআই

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!