ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

দীপাবলির শুভেচ্ছা বার্তা জানান এভাবে

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৩:৫৭, ২৭ অক্টোবর ২০১৯
দীপাবলির শুভেচ্ছা বার্তা জানান এভাবে
ছবি: সংগৃহীত

ঘরে ঘরে আরাধনা দেয়া হচ্ছে সৌভাগ্য দেবী লক্ষ্মীর। সন্ধ্যা হলেই বাড়িতে বাড়িতে জ্বলবে প্রদীপ, আলোর মালা। সারা দেশ জুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে দীপাবলি। 

এই উৎসব ভাগাভাগি করে নিতে পরিচিত সবাইকে শুভেচ্ছাবার্তা পাঠানোর এখনই সময়। একথা তো আর মনে করিয়ে দিতে হবে না নিশ্চয়ই! সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলছে আলোর উৎসবের শুভেচ্ছাবার্তা বিনিময়। আপনিও আপনার কাছের জনকে পাঠাতেই পারেন। তারই কিছু নিদর্শন রইলো-

* সৌভাগ্যলক্ষ্মী আসুক আপনার ঘরে, ধন-সমৃদ্ধির জোয়ার আসুক আপনার পরিবারে---শুভ দীপাবলি

Advertisement

* নতুন পোশাক, নতুন আলো, দীপাবলি কাটুক ভালো---শুভ দীপাবলি

* দীপাবলির দিয়ার আলো, আপনার বাড়িতে করুন ভালো---শুভ দীপাবলি
নতুন স্বপ্ন, নতুন আশা, দীপাবলির ভালোবাসা---শুভ দীপাবলি

* সুখ-সমৃদ্ধির ছোঁয়ায় আপনার জীবন হোক সমৃদ্ধ---শুভ দীপাবলি 

* মিষ্টিমুখে ফুটুক হাসি, আলোর ছোঁয়ায় বাজুক উৎসবের বাঁশি--- শুভ দীপাবলি

* সুখ-সমৃদ্ধি নিয়ে আসুক শুভ দীপাবলি---শুভ দীপাবলি

* সৌভাগ্যদেবীর ছোঁয়ায় আপনি হোন সমৃদ্ধ---শুভ দীপাবলি

* দিয়া, প্রদীপ, আলোর রোশনাই, শুভ দীপাবলিতে আর কী চাই!---শুভ দীপাবলি

* শুভ দীপাবলিতে সবার মঙ্গল হোক--- শুভ দীপাবলি

* অন্ধকার সরিয়ে আপনার জীবনে আলো আনুক দীপাবলির আলো---শুভ দীপাবলি

* রঙ্গোলির রং, আলোর রোশনাই মিষ্টিমুখ, অতিথির আনাগোনা---শুভ দীপাবলি

* অন্ধকার দূরে যাক, আনন্দে ভরুক আলোর উৎসব---শুভ দীপাবলি

* শুভ দীপাবলির শুভেচ্ছা আপনাকে এবং আপনার পরিবারকে---শুভ দীপাবলি

* ঘরে ঘরে জ্বলুক আলো, দীপাবলি সবার কাটুক ভালো!---শুভ দীপাবলি

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!