ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

ত্বকের বয়স ধরে রাখুন পেঁয়াজের রসেই

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৩:১৩, ২ অক্টোবর ২০১৯
ত্বকের বয়স ধরে রাখুন পেঁয়াজের রসেই
ফাইল ছবি

খাবারের স্বাদ বাড়াতে ঝাঁঝালো পেঁয়াজের তুলনা হয় না। তবে এই পেঁয়াজের রয়েছে অনেক উপকারিতা। শুধু স্বাস্থ্যের জন্যই না, রূপচর্চার কাজেও ব্যবহার করা যায় পেঁয়াজ।

পেঁয়াজে প্রচুর পরিমাণে ফ্ল্যাভোনয়েড আর অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে। এসব উপাদান আমাদের ত্বকের কোষগুলোকে ক্ষতিকর অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে। শুধু পেঁয়াজের রস লাগিয়েই ত্বকের নানান সমস্যা থেকে সহজেই মুক্তি পেতে পারেন। চলুন দেখে নেয়া যাক এর উপকারিতাগুলো-

বয়স কমায়
মুখে পেঁয়াজের রস লাগালে আপনার ত্বকের কোষগুলোয় রক্ত সংবহন ক্ষমতা জোরদার হয়ে ওঠে, ফলে ত্বকে লাগে তারুণ্যের ছোঁয়া। একটা টাটকা মাঝারি আকারের পেঁয়াজ টুকরো করে কেটে রস করে নিন। এবার ওই রসে তুলো ভিজিয়ে সারা মুখে লাগান। মুখে বয়সের ছাপ পড়বে না।

Advertisement

ব্রণ কমায়
ব্রণের সমস্যা থাকলে এক টেবিল চামচ পেঁয়াজের রসের সঙ্গে এক টেবিল চামচ অলিভ অয়েল বা আমন্ড অয়েল ভালো করে মিশিয়ে নিন। এই পেঁয়াজের প্যাক মুখে লাগিয়ে হালকা হাতে মাসাজ করুন। ১৫ মিনিট রেখে তারপর ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন। ব্রণ তো বিদায় নেবেই, সংক্রমণ হয়ে থাকলে তাও কমে যাবে।

ত্বক উজ্জ্বল করে
নানা অযত্নে ত্বক প্রাণহীন হয়ে পড়ে। নিয়মিত পেঁয়াজের রস ব্যবহার করলে বিবর্ণ, প্রাণহীন ত্বকে উজ্জ্বলতার ছোঁয়া লাগে। পেঁয়াজের অ্যান্টি অক্সিডেন্ট আর ভিটামিন ত্বকের প্রাণ ফিরিয়ে আনে ঝটপট।

দাগছোপ দূর করে
পেঁয়াজে রয়েছে প্রচুর ভিটামিন সি। শরীরের যেকোনো কালো দাগ, পিগমেন্টেশন কমাতে তাই পেঁয়াজ বেশ কার্যকরী। পেঁয়াজ থেঁতো করে টাটকা রস বের করে নিন, তাতে দিন এক চিমটি হলুদ! এবার এই মিশ্রণটা মুখে প্রতিদিন মাসাজ করুন। ত্বক হবে দাগছোপ মুক্ত।

ডেইলি বাংলাদেশ/এএ

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!