ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

তামিমকে ম্যাচের মাঝেই গান শুনিয়েছিলেন ধাওয়ান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৫৩, ৬ জুন ২০২০
তামিমকে ম্যাচের মাঝেই গান শুনিয়েছিলেন ধাওয়ান
তামিম ইকবাল ও শিখর ধাওয়ান

বাংলাদেশ-ভারত লড়াই মানেই যেনো অন্যরকম উত্তেজনা। ২০১৫ সালে শেষবারের মতো বাংলাদেশে খেলতে এসেছিল ভারত। সম্প্রতি সেই সিরিজের মজার একটি ঘটনা জানিয়েছেন রোহিত। টাইগার ওপেনার তামিম ইকবালকে ম্যাচের মাঝেই বারবার গান শুনিয়েছিলেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। 

সম্প্রতি ধাওয়ান ও মৈনাক আগারওয়ালের সঙ্গে এক লাইভ আড্ডায় বিষয়টি প্রকাশ করেন রোহিত শর্মা। সেখানেই তিনি জানান তামিম ও ধাওয়ানকে নিয়ে মজার ঘটনা। 

সিরিজের কোন ম্যাচে এই কাজ করেছেন সেটি অবশ্য খোলাসা করেননি রোহিত। দ্য হিটম্যান বলেন, ‘আমরা২০১৫ সালে বাংলাদেশে খেলতে গিয়েছিলাম। কোনো এক ম্যাচে আমি প্রথম স্লিপে আর ধাওয়ান তৃতীয় স্লিপে দাঁড়িয়ে ছিল। হঠাৎ সে জোরে জোরে গান গাইতে শুরু করল। ততক্ষণে বোলার দৌড় শুরু করেছে। আচমকা গান শুনে ব্যাটিংয়ে থাকা তামিম ইকবাল অবাক হয়ে যায়।’ 

রোহিত আরো বলেন, ‘সে (তামিম) শুরুতে বুঝতে পারেনি এই গান কোথা থেকে আসছে। মাঠে যখন এমনটা ঘটে আমরা আমাদের হাসি ধরে রাখতে পারিনি। এটা সত্যিই মজার ছিল।’

মাঠে রোহিত-ধাওয়ানরা হাসলেও মূল হাসি হেসেছিল বাংলাদেশই। প্রথমবারের মতো ভারতকে ২-১ ব্যবধানে পরাজিত করেছিল টাইগাররা। 

ডেইলি-বাংলাদেশ/এএল
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!