ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

টাকা পেলেই মালিকানা ছাড়বে মুন সিনেমা হল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৩৯, ১৮ আগস্ট ২০১৯
টাকা পেলেই মালিকানা ছাড়বে মুন সিনেমা হল
ফাইল ছবি

পুরান ঢাকার আলোচিত মুন সিনেমা হলের মালিকানা নিয়ে সরকারকে সমঝোতার প্রস্তাব দিয়েছে ইটালিয়ান মার্বেল কোম্পানি। ওই প্রস্তাবে বলা হয়েছে, সম্পত্তির মূল্য বাবদ প্রায় ১০০ কোটি টাকা পাওয়ার পর মুন সিনেমা হল ও তাদের সম্পত্তির মালিকানা ও অধিকার মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নামে বুঝিয়ে দেয়া হবে।

আগামী ২২ আগস্ট এই অঙ্গীকারনামা লিখিতভাবে দাখিল করার জন্য রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে এদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ইটালিয়ান মার্বেল কোম্পানির পক্ষে ছিলেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি।

Advertisement

এর আগে গত ২৮ জুলাই পুরান ঢাকার ওয়াইজঘাট এলাকার আলোচিত মুন সিনেমা হলের সম্পত্তি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নামে রেজিস্ট্রেশন করতে পদক্ষেপ নিতে নির্দেশ দেন আপিল বিভাগ। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে এ নির্দেশ দেয়া হয়। একইসঙ্গে মুন সিনেমা হলের মালিককে প্রায় ১০০ কোটি টাকা পরিশোধের জন্য ১৮ আগস্ট পর্যন্ত সময় দেয়া হয়।

ডেইলি বাংলাদেশ/টিএ/আরএইচ

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!