ঝটপট রাঁধুন সরিষা মুরগি
সরিষা ইলিশ বা সরিষা চিংড়ি অনেকেই অহরহই খেয়ে থাকেন! তবে সরিষা মুরগি কি কখনো রান্না করে খেয়েছেন? একবার খেয়েই দেখুন! বারবার খেতে মন চাইবে এই অসাধারণ স্বাদের সরিষা মুরগি। তৈরি করতে জেনে নিন পদ্ধতি-
উপকরণ: মুরগির লেগপিস ৬ টি, পেঁয়াজ কুচি আধা কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, টমেটো কুচি ১ কাপ, সরিষা বাটা দেড় টেবিল চামচ, চিনি ১ টেবিল চামচ, দারুচিনি টুকরা ১ টি, জিরা গুঁড়া আধা চা চামচ, সরিষার তেল ৩ টেবিল চামচ, কাঁচামরিচ ২ টেবিল চামচ, গরম মশলা গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদ মতো, এলাচ ২টি, তেজপাতা ১ টি,
.png)
প্রণালী: প্রথমে মুরগির মাংসগুলো আদা, রসুন বাটা, লবণ দিয়ে মাখিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিন। প্যানে তেল দিয়ে ভালোভাবে গরম করুন। সামান্য চিনি দিয়ে দিন।এবার আস্ত গরম মসলা, পেঁয়াজ কুচি লালচে করে ভেজে নিন। এরপর টমেটো, মাখিয়ে রাখা মুরগি দিয়ে কষিয়ে নিন। বাকি সব উপকরণ দিয়ে ভালোভাবে কষিয়ে পানি দিন। পানি কমে মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত চুলার আঁচ বাড়িয়ে রান্না করুন। পছন্দ মতো ঝোল রেখে নামিয়ে পরিবেশন করুন মজাদার সরিষা মুরগি।