[ দেশজুড়ে ]
মৎস্য শিকারি সেজে আসামি গ্রেফতার করলো পুলিশ
ছবি: ডেইলি বাংলাদেশ
সিলেটের জকিগঞ্জে মৎস্য শিকারি সেজে অসংখ্য মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার বিকেলে উপজেলার বারহাল ইউপির কচুকলি হাওর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামি মো. জসিম উদ্দিন শিকদার জকিগঞ্জের শরীফাবাদ (লোহার সাঙ্গন) গ্রামের আব্দুল গফুরের ছেলে।
জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের জানান, গ্রেফতার জসিম জকিগঞ্জ ও বিয়ানীবাজার থানায় সাতটিসহ অসংখ্য অজ্ঞাত মামলার আসামি। বুধবার বিকেলে ‘টিম জকিগঞ্জের’ পুলিশ সদস্যরা মৎস্য শিকারি সেজে কচুকলি হাওর থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!