ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ছিনতাইয়ে ব্যর্থ হয়ে ছুরিকাঘাত, আটক চার

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৩৭, ২৪ মার্চ ২০২০
ছিনতাইয়ে ব্যর্থ হয়ে ছুরিকাঘাত, আটক চার
ছিনতাইয়ে ব্যর্থ হয়ে ছুরিকাঘাত, আটক চার

চট্টগ্রামে মোবাইল ছিনতাইয়ের চেষ্টায় ব্যর্থ হয়ে বোরহান উদ্দিন নামে এক যুবককে ছুরিকাঘাতের ঘটনায় চার ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

সোমবার ভোরে নগরের চকবাজার থানাধীন তেলিপট্টি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এরপর অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।

আটক চারজন হলেন- মোহাম্মদ রায়হান, হাসানুর রহমান প্রকাশ সাগর, গোবিন্দ দাস ও টিপু সুলতান।

চকবাজার থানার ওসি নিজাম উদ্দীন বলেন, চকবাজারের একটি আবাসিক হোটেলে কাজ করে বোরহান। সোমবার ভোরে তিনি নামাজ পড়তে হোটেল থেকে বের হলে ছিনতাইকারীরা তার পথ আটকিয়ে মোবাইল ছিনতাইয়ের চেষ্টা করে। তিনি মোবাইল না দিলে এক পর্যায়ে তারা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

অভিযোগ পেয়ে চার ছিনতাইকারীকে আটক করা হয়। ছিনতাইয়ের শিকার বোরহান উদ্দিন বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানান ওসি নিজাম উদ্দীন।

ডেইলি-বাংলাদেশ/এমএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!