ঢাকা, শুক্রবার ২০ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
[ দেশজুড়ে ]
চট্টগ্রামে কারখানায় অভিযান, পলিথিন উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রামের হাটহাজারীর ফতেয়াবাদের একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদফতর। এ সময় কারাখানা থেকে এক টন পলিথিন উদ্ধার করা হয়।
শনিবার সকালে এ অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরীর পরিচালক আজাদুর রহমান মল্লিক।
পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক সংযুক্তা দাশগুপ্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফতেয়াবাদের পশ্চিম ছড়ারকুলের রাজ আবাসিক এলাকার একটি কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে কারখানা থেকে এক টন পলিথিন উদ্ধার করা হয়। এ সময় কারখানার মালিককে না পাওয়ায় শুনানির জন্য নোটিশ করা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এমকেএ
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!