ঢাকা,  বৃহস্পতিবার   ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খবর ]

ঘুমন্ত বাবা-মার পাশ থেকে শিশু চুরি, সিসিতে ধরা ভিডিও ভাইরাল

সোশ্যাল মিডিয়া ডেস্ক
প্রকাশিত: ১৭:৫৫, ১৮ সেপ্টেম্বর ২০১৯
ঘুমন্ত বাবা-মার পাশ থেকে শিশু চুরি, সিসিতে ধরা ভিডিও ভাইরাল
ছবি- ভিডিও থেকে নেয়া

ঘুমন্ত বাবা-মার পাশ থেকে এক শিশু চুরির চেষ্টার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। মঙ্গলবার রাতে ভারতের লুধিয়ানার ঋষিনগর এলাকায় এই ঘটনা ঘটে। চুরির বিষয়টির সবকিছু ধরা পড়েছে সিসিটিভিতে।

ভিডিওতে দেখা যায়, বাড়ির সামনে দুটি বিছানায় ঘুমাচ্ছিলেন বাবা-মা। মায়ের পাশে ছিল চার বছরের একটি মেয়ে। গভীর রাতে হঠাৎ সেখানে ভ্যান নিয়ে আসে এক ব্যক্তি। এরপর শুয়ে থাকা বাচ্চাটিকে তুলে রাখে সেই ভ্যানে। 

এমন সময়ই জেগে যান বাচ্চাটির মা। সঙ্গে সঙ্গে নিজের বাচ্চাকে গাড়ি থেকে কোলে তুলে নেন। আর বাচ্চাটিকে অপহরণ করতে আসা ব্যক্তিটি গাড়ি নিয়ে পালিয়ে যায়।

Advertisement

এমন সময় শিশুটির বাবাও জেগে ওঠেন। এরপর শিশুটির মায়ের চিৎকারে প্রতিবেশীরা বেরিয়ে এসে ওই চোরটিকে ধরে পুলিশে সোপর্দ করে। পরে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে পুলিশ ব্যক্তির বিরুদ্ধে শিশু অপহরণের মামলা দায়ের করেছে।

ভিডিও দেখুনে এখানে

ডেইলি বাংলাদেশ/এমএস

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!