ঘিরে রাখা বাড়িটিতে প্রবেশের চেষ্টা বোম্ব ডিসপোজাল ইউনিটের
নারায়ণগঞ্জের ফতুল্লায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটিতে প্রবেশের চেষ্টা করছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এর বোম্ব ডিসপোজাল ইউনিট।
জানা গেছে, বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ওই বাড়িতে রোবট নিয়ে প্রবেশের চেষ্টা করছে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নারায়ণগঞ্জের ফতুল্লায় জঙ্গি আস্তানা দেখতে উৎসক জনতার ভিড় বাড়ছে। ওই বাড়ির চারপাশ পুলিশ ঘিরে রাখলেও সড়ক ও আশপাশের বহুতল বাড়ির ছাদে ভিড় করছেন জনতা।
রোববার রাত ৩টা থেকে ফতুল্লার তক্কারমাঠ এলাকায় ব্যাংক কর্মকর্তা জয়নাল আবেদিনের বাড়িটি ঘিরে চালানো অভিযানে এ পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে।
এরা হলেন- ব্যাংক কর্মকর্তা জয়নাল আবেদীনের ছেলে ফরিদ উদ্দিন রুমি (২৭), তার ছোট ভাই জামাল উদ্দিন রফিক (২৩) ও রুমির স্ত্রী জান্নাতুল ফুয়ারা অনু (২২)।
ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফতুল্লার তক্কার মক্কার মাঠ এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে জয়নাল আবেদীনের একটি টিনশেড বাড়ি ঘিরে রেখেছে কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা। এর সঙ্গে জেলা পুলিশের সদস্যরাও সহযোগিতা করছে।
ডেইলি বাংলাদেশ/এসআই