ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

গুজরাটে রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ৫, আহত ৩২

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:২৬, ৩ জুন ২০২০
গুজরাটে রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ৫, আহত ৩২
ছবি: সংগৃহীত

ভারতের গুজরাটে একটি রাসায়নিক কারখানায় বয়লার বিস্ফোরণে অন্তত ৫ জন শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া গুরুতর দগ্ধ হয়েছেন আরো ৩২ জন।

বুধবার রাজ্যটির বিশেষ অর্থনৈতিক অঞ্চল দহেজে এই দুর্ঘনাটি ঘটে বলে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে। তবে বয়লার বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।

এদিকে বিস্ফোরণে আহতদেরকে নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটাপূর্ণ হওয়ায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে তারা।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!