[ দেশজুড়ে ]
গাজীপুরে লাইনচ্যুত বগি উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
গাজীপুরের জয়দেবপুরে লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেনের দুইটি বগি সাড়ে আট ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় বগি দুইটি উদ্ধার করা হয়। এতে শহরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
জয়দেবপুর স্টেশন মাস্টার মো. শাহজাহান মিয়া বলেন, রংপুরের সেতাবগঞ্জ থেকে ঢাকাগামী মালগাড়িটি জয়দেবপুর রেলস্টেশনে প্রবেশের সময় সকাল সাড়ে ৮টায় দুইটি বগি লাইনচ্যুত হয়। এরপর গাজীপুর মহানগরীর কেন্দ্রস্থলের রেলক্রসিংটি বন্ধ হয়ে যায়। এছাড়া ওই সড়কপথে যানবাহন চলাচল বন্ধ থাকে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!