[ দেশজুড়ে ]
গাইবান্ধায় কিডনি বেচাকেনা চক্রের সদস্য আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বৃহস্পতিবার রাতে কিডনি বেচাকেনা চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ।
আটক আবদুর রহিম ওই উপজেলার তেলিহার গ্রামের সহির উদ্দিনের ছেলে।
গোবিন্দগঞ্জ থানার ওসি এ.কে.এম মেহেদী হাসান জানান, দীর্ঘদিন ধরে গোবিন্দগঞ্জের রাজাহার ও শাখাহার ইউপির বিভিন্ন গ্রামের নিরীহদের প্রলোভন দেখিয়ে তাদের কিডনি বিক্রি করছিলো একটি দালাল চক্র। এ চক্রের প্রলোভনে পড়ে অনেকেই কিডনি বিক্রি করে মানবেতর জীবনযাপন করছে। কেউ কেউ লোকলজ্জায় এলাকা ছেড়ে চলে গেছে। এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তৎপর হয় পুলিশ।
ওসি মেহেদী হাসান আরো জানান, আটক আবদুর রহিম ওই চক্রেরই সদস্য। তার বিরুদ্ধে কিডনি বিক্রিতে উৎসাহিত করা ও দেশ-বিদেশে নিয়ে কিডনি অপসারণে সহায়তার অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এআর
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!