[ খবর ]
গরিলার হাতে ‘মানুষের মতো’ আঙুল!
ছবি: সংগৃহীত
আনাকার জন্মদিনের পার্টির বেশ কিছু ছবি ফেসবুকে পোস্ট হয়। তারপরই বিষয়টি সবার সামনে আসতে থাকে। অনেকে ‘আনাকা’-র আঙুলগুলো মানুষের আঙুলের সঙ্গে তুলনা করেন। কারণ আনাকা মানুষ নয় একটি স্ত্রী গরিলা।
আমেরিকার জর্জিয়ার জু আটলান্টায় বাস তার। আনাকার হাতের কয়েকটি আঙুলের সামনের অংশগুলোতে পিগমেন্টের অভাব রয়েছে। এতে সেই আঙুলগুলো গরিলাদের স্বাভাবিক কালো রঙের না হয়ে মানুষের চামড়ার মতো দেখাচ্ছে।
আনাকার ছবি দেখে একজন লিখেছেন, ‘‘মনে হয় আনাকা এক ধরনের শ্বেতিতে আক্রান্ত। এই ধরনের রোগ খুব একটা সারে না। সারাজীবনই এই দাগ নিয়ে চলেতে হয়।

আনাকার কিছু ক্লোজ-আপ ছবিতে বিষয়টি ধরা পড়ার পর কয়েকজন যোগাযোগ করেন চিড়িয়াখানা কর্তৃপক্ষের সঙ্গে। কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরেই আনাকার হাতের এই অংশগুলো এমন। এর কোনো রকম পরিবর্তন হয়নি। তাই তারা মনে করেন, এটা আনাকার সুন্দর একটি জন্মদাগ।
জু আটলান্টা তাদের ওয়েবসাইটে লিখেছে, আনাকা শুধু হাতের কারণেই অন্যদের থেকে আলাদা নয়, তার আচার আচরণও অনেকটা আলাদা।
ডেইলি-বাংলাদেশ/জেএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!