[ দেশজুড়ে ]
খুলনায় একটি মাছ ১ লাখ ৫ হাজারে বিক্রি
ছবি: ডেইলি বাংলাদেশ
খুলনায় তিন মণ ১৭ কেজি ওজনের একটি সামুদ্রিক কৈবল মাছ এক লাখ পাঁচ হাজার টাকায় বিক্রি হয়েছে।
বৃহস্পতিবার সকালে নগরীর রূপসা পাইকারী মাছ বাজারে বিশালাকৃতির এ মাছটি বিক্রি হয়।
এদিকে এত বড় মাছের কথা শোনার পর বাজারে উৎসুক জনতা ভিড় জমায়। মৎস্য বিশেষজ্ঞরা জানান, এই মাছ কৈকোরাল নামেও পরিচিত।
সাতক্ষীরার তালা উপজেলার মৎস্যজীবী গোবিন্দ সরকার জানান, সম্প্রতি গভীর সমুদ্রে ‘বেন্টি’ জালে মাছটি ধরা পড়ে। এর আগে এতো বড় কৈবল মাছ দেখা মেলেনি।
বাজার কমিটির নির্বাহী পরিচালক মো. রমজান আলী জানান, বাজারে আনার পর প্রথমেই মাছটির দাম ৬০ হাজার টাকা ওঠেছিল। এরপরই দাম বাড়তে থাকে। শেষ পর্যন্ত মাছটি এক লাখ পাঁচ হাজার টাকায় বিক্রি হয়।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!