[ খেলা ]
কোন প্রতিপক্ষের বিপক্ষে কয়টি ফিফটি ও সেঞ্চুরি তামিমের
ক্যারিয়ারের দ্বাদশ সেঞ্চুরি করার পর তামিম
মঙ্গলবার ওয়ানডে ক্যারিয়ারের দ্বাদশ সেঞ্চুরি তুলে নিয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। এছাড়া দীর্ঘ ক্যারিয়ারে ৪৭বার ফিফটির দেখা পেয়েছেন তিনি। আলাদা কন্ডিশনে ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে এসব ইনিংস খেলেছেন দেশসেরা ওপেনার।
একনজরে দেখে নিন কোন প্রতিপক্ষের বিরুদ্ধে কতবার পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছেন তামিম ইকবাল খান:
| প্রতিপক্ষ | সেঞ্চুরি | ফিফটি |
| জিম্বাবুয়ে | ২ | ৯ |
| উইন্ডিজ | ২ | ৬ |
| পাকিস্তান | ২ | ৫ |
| শ্রীলংকা | ২ | ৪ |
| ইংল্যান্ড | ২ | ০ |
| আয়ারল্যান্ড | ১ | ৩ |
| আফগানিস্তান | ১ | ১ |
| ভারত | ০ | ৭ |
| নিউজিল্যান্ড | ০ | ৫ |
| অস্ট্রেলিয়া | ০ | ৪ |
| দক্ষিণ আফ্রিকা | ০ | ২ |
| স্কটল্যান্ড | ০ | ১ |
টাইগারদের হয়ে ওয়ানডে ফরম্যাটে সর্বোচ্চ রানের মালিক তামিম ইকবাল। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেই প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৭০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। এছাড়া টাইগারদের হয়ে ওয়ানডে ফরম্যাটে এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডও নতুন করে গড়েছেন এই ড্যাশিং ওপেনার।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!