[ খবর ]
কানের ভেতরে জাল বুনছে মাকড়সা, শিহরিত ভিডিও ভাইরাল
মাকড়সার ফাইল ছবি
কানে প্রচণ্ড যন্ত্রণার সঙ্গে ভনভন শব্দ। কয়েকদিন যন্ত্রণায় ভোগার পর হাসপাতালের দ্বারস্থ হন ভুক্তভোগী চাইনিজ নারী। রোগের কারণ খুঁজতে গিয়ে রোগীর কানের ভেতরেই মাকড়সা জাল বুনতে দেখে শিহরিত হন চিকিৎসক। সেই জাল বুনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে ভিডিওটি দুর্বল চিত্তের লোকদের দেখতে মানা করা হয়েছে।
চলতি বছরের ২২ এপ্রিল চিনের সিচুয়াং প্রদেশে অবস্থিত মিয়ানইয়াং হসপিটাল অব ট্রাডিশনাল চাইনিজ মেডিসিন-এ গিয়েছিলেন ওই চায়নিজ নারী। সেখানকার চিকিৎসক লিউ রোগীর কানের ভেতরে ক্যামেরা দিয়ে জীবন্ত মাকড়সা দেখতে পান। ওই মাকড়সা কানের ভেতরে জাল বুনছে। এ দৃশ্য দেখে তিনি শিহরিত হয়ে পড়েন। অবশেষে ওই নারীর কান থেকে মাকড়সা ও আবর্জনা পরিষ্কার করা হয়েছে। এতে কোনো ক্ষতির শিকার হননি ভুক্তভোগী নারী।
চিকিৎসক লিউ বলেন, মাকড়সা ছোট থাকায় কানের পর্দার কোনো ক্ষতি হয়নি। বড় মাকড়সা হলে ওই নারীর শ্রবণশক্তি হয়তো হারিয়ে যেত।
>>ভিডিও দেখতে এখানে ক্লিক করুন<<
সূত্র-আনন্দবাজার পত্রিকা
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!