[ দেশজুড়ে ]
করতোয়ায় প্রাণ গেল বাবা-মেয়েসহ তিনজনের
ফাইল ছবি
বগুড়ার শেরপুরে বৃহস্পতিবার দুপুরে করতোয়া নদীতে ডুবে বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তারা হলেন, ওই উপজেলার চণ্ডিজান পালপাড়ার চন্দন কুমার, তার মেয়ে কিরণ মালা, ভাতিজা অরূপ কুমার।
শেরপুর থানার ওসি হুমায়ুন কবির বলেন, অরূপ ও কিরণ মালাকে নিয়ে বাড়িরে পাশে করতোয়া নদীতে মাছ ধরতে যান চন্দন কুমার। দুইজনকে কোলে নিয়ে নদীর পার হওয়ার সময় একজন পানিতে পড়ে যায়। চন্দন তাকে তুলতে গেলে আরেকজনও পড়ে যায়। এ সময় দুই শিশু চন্দনের গলা জড়িয়ে ধরে। এতে তিনজনই ডুবে যায়।
ওসি হুমায়ুন কবির আরো বলেন, স্থানীয় ও ফায়ার সার্ভিসের সহায়তায় বাবা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরেক শিশুর খোঁজে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিস।
ডেইলি বাংলাদেশ/এআর
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!