ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ভ্রমণ ]

কম খরচে ফিলিপাইন

ভ্রমণ ডেস্ক
প্রকাশিত: ১৫:০৫, ৩০ আগস্ট ২০১৯
কম খরচে ফিলিপাইন
ছবি : সংগৃহীত

বাজেট ট্রাভেলারদের স্বর্গতুল্য কয়েকটি দেশের মধ্যে ফিলিপাইন অন্যতম। দেশটির সাদা বালির সমুদ্র সৈকত, মন-মাতানো সাগরতট, আজীবন মনে রাখার মতো সূর্যাস্ত আর সৌজন্যতায় ভরপুর স্থানীয় মানুষজন ফিলিপাইনকে পরিণত করেছে জনপ্রিয় স্থানে। দেশটির কম খরচে থাকার জায়গা হিসেবে উপযোগ্য পালাওয়ান। পাঁচ ডলারেই মধ্যেই থাকার ব্যবস্থা হয়ে যাবে পালাওয়ানের যেকোনো হোস্টেলে। স্থানীয় গেস্টহাউজগুলোতে মাত্র ২ ডলারে মিলবে থাকার জায়গা।

যেখানে খাবেন: কম খরচে খেতে চাইলে স্ট্রিটফুডগুলোর স্বাদ নিতে পারেন। এসব খাবারের মানও বেশ ভালো। ১ ডলারের মধ্যেই পেট পুরে খেতে পারবেন। এছাড়া আপনি যদি পর্যটকদের জন্য বানানো বিশেষ রেস্তোরাঁয় খেতে চান সেক্ষেত্রে খরচ করতে হবে ৫ থেকে ২০ ডলারের মতো। তবে ফিলিপাইনের সবচেয়ে দামী এলাকা ম্যানিলা এড়িয়ে চলবেন!

যাতায়াত ও ঘোরাঘুরি: ফিলিপাইনে ঘুরে বেড়ানোর জন্য কম খরচে সবচেয়ে ভালো মাধ্যম হল বাস ও ফেরী। সব জায়গায় এই দুই মাধ্যমের সমন্বয়ে যাতায়াত করলে খরচ হবে নামমাত্র। সময় একটু বেশি লাগলেও ঘুরে দেখা হবে দেশটির অনেকটুকু জায়গা। ফিলিপাইনের বড় বড় দ্বীপে বেশ ভালো কিছু বাস চলে, যেমন লুজন বাস। লুজনের বাসগুলো ফিলিপাইনের প্রায় সব বড় দ্বীপেই যায় ফেরীর আগ পর্যন্ত। ৭ থেকে ১০ ডলার খরচ করে একদিন ঘুরে বেড়ানো সম্ভব।

Advertisement

অন্যান্য ভ্রমণ কার্যক্রম: ফিলিপাইনে নামমাত্র খরচে ডাইভিং শেখা যায়। স্নোরকেলিং সেখানে আরো বেশি সস্তা। মাত্র ৩ থেকে ৫ ডলারেই ভাড়া করা যাবে স্নোরকেলিংয়ে ব্যবহৃত দারুণ সব সরঞ্জামাদি আর ইচ্ছে মতো নেয়া যাবে স্নোরকেলিংয়ের মজা।

সোলো ট্রাভেল: ফিলিপাইনে একা ভ্রমণ করবেন বলে ঠিক করেছেন তবে সেখানে গিয়েই খুঁজে বের করুন কোনো এক ভ্রমণদলকে যাদের সঙ্গে আপনার পর্যটনের পরিকল্পনা মিলে যায় বেশিরভাগ ক্ষেত্রে। বন্ধুত্ব গড়ে তুলুন, খাওয়া-দাওয়া করুন একসঙ্গে। এতে করে যেমন নতুন মানুষের সঙ্গে পরিচয় হবে, অন্যরকম বিশ্বমানের এক অভিজ্ঞতা পাওয়া যাবে, তেমনি খরচও কমে যাবে কয়েকগুণ। আপনি যদি সত্যিই খরচ কমাতে চান তবে বলবো সঙ্গে করে একটা তাবু নিয়ে নিন, ফিলিপাইনে এমন অনেক দুর্দান্ত জায়গা আছে ক্যাম্প করার মতো। 

ডেইলি বাংলাদেশ/এনকে

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!