[ প্রবাস জীবন ]
ইতালি প্রবাসী শওকত হোসেনের মৃত্যু
শওকত হোসেন
ইতালির ভেনিসে শওকত হোসেন নামের এক প্রবাসী বাংলাদেশির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার বাড়ি নরসিংদী জেলার রায়পুরে।
গতকাল রোববার বিকেলে তিনি মারা যান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল আনুমানিক ৫০ বছর। স্টোক জনিত রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
২০১২ সালে ইতালির ভেনিসে এসেছিলেন শওকত হোসেন। তার মৃত্যুর সংবাদে ভেনিসে বসবাসরত বাংলাদেশিদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ডেইলি বাংলাদেশ/এমআরকে/আরএইচ
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!