ঢাকা,  বুধবার   ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ইউএনও’র উপহার পেল গুচ্ছগ্রামের শিশুরা

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০৫, ২ মার্চ ২০২০
ইউএনও’র উপহার পেল গুচ্ছগ্রামের শিশুরা
গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ইউএনও নাজমুস সাকিব

সিলেটের গোয়াইনঘাট উপজেলার গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের খেলনা উপহার দিয়েছেন ইউএনও নাজমুস সাকিব।

শনিবার বিদ্যালয় পরিদর্শনে গিয়ে শিশুদের হাতে বিভিন্ন ধরনের খেলনা তুলে দেন তিনি। ইউএনও’র হাত থেকে খেলনা পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে শিশুরা।

ইউএনও নাজমুস সাকিব বলেন, ভয়ভীতি দেখিয়ে নয়, শিশুদের বিনোদনের মাধ্যমে শেখাতে হবে। এতে তাদের পড়াশোনায় মনযোগ বাড়বে।

শিশুদের প্রতি মনযোগী হতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও আহবান জানান ইউএনও।

এ সময় উপস্থিত ছিলেন গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. করিম মাহমুদ লিমন, প্রধান শিক্ষক সোহেল আহমদ, পিটিএ কমিটির সহ-সভাপতি সবুজ মিয়া প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!