ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

র‌্যাবের হাতে তিন ভুয়া র‌্যাব আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৮, ১৩ ডিসেম্বর ২০১৯
র‌্যাবের হাতে তিন ভুয়া র‌্যাব আটক
ছবি : ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকা থেকে তিন ভুয়া র‍্যাব সদস্যকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়। 

গ্রেফতাররা হলো মো. আসাদুল ইসলাম, মামুন ও হেনা বেগম।

শুক্রবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের কোম্পানির অধিনায়ক অ্যাডিশনাল এসপি রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, তিনি এবং সিনিয়র এডি চন্দন দেবনাথের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার পৌর এলাকার চট্টগ্রাম-সিলেট মহাসড়কের দাতিয়ারা বাইপাস সড়কের আল মদিনা ডিপার্টমেন্টাল স্টোরের সামনে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এই চক্রটি নিয়মিত র‍্যাবের পরিচয় দিয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে সদর উপজেলার বিভিন্ন জনের কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নিচ্ছে। পরে তাদের তল্লাশি করে এক জোড়া হ্যান্ডকাপ, নয়টি ইয়াবা, এক বোতল স্কাফ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!