ঢাকা,  বৃহস্পতিবার   ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ‘ইশো’র স্টলে আকর্ষণীয় অফার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩৪, ৫ জানুয়ারি ২০২০
আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ‘ইশো’র স্টলে আকর্ষণীয় অফার
ছবি: ডেইলি বাংলাদেশ

আকর্ষণীয় নানা অফার নিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২০ এ অংশগ্রহণ করছে স্মার্ট ফার্নিচার নির্মাতা প্রতিষ্ঠান ইশো। নান্দনিক ডিজাইনের পণ্যে মেলা উপলক্ষে এসব অফার দিচ্ছে প্রতিষ্ঠানটি। 

মেলার দর্শনার্থীদের নজর কাড়ছে ইশো’র ব্লুটুথ অটোম্যান; যা হোম থিয়েটারের অভিজ্ঞতা দেবে। ইশো স্মার্ট সিরিজ- যার মধ্যে আছে স্মার্ট চার্জিং ওয়ার্কস্টেশন, স্মার্ট চার্জিং শেলফ, স্মার্ট চার্জিং এল-টেবিল, কৌলুন ফুটন বেড এবং ইশো’র অন্যতম আকর্ষণীয় শতরঞ্জি সিরিজ।

পণ্যগুলোর প্রচারের জন্য নির্দিষ্ট আনুষাঙ্গিকের ওপর শতকরা ৫ ভাগ এবং মেলায় স্টল থেকে ২৫ হাজার টাকার বেশি পণ্য কিনলেই শতকরা ১০ ভাগ ছাড় দিচ্ছে ইশো। 

Advertisement

এছাড়া স্টলে ভিআর গেম প্রতিযোগিতার আয়োজন থাকবে। এতে মেলার প্রথম ১৫ দিনে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে একজন বিজয়ী পাবেন ১ লাখ টাকা। দ্বিতীয় ১৫ দিনে একজন বিজয়ী পাবেন আরো ১ লাখ টাকা জেতার অনন্য সুযোগ।

ছবি: ডেইলি বাংলাদেশ

গেম-এর খেলোয়াড়দের নির্দিষ্ট সময়ের মধ্যে ইশো’র আসবাবপত্র দিয়ে একটি ঘর সাজাতে হবে। এছাড়া ইশো’র স্টল থেকে কেনাকাটা করলেই প্রত্যেক গ্রাহকই পাবেন আকর্ষণীয় সব উপহার। এমনকি বাচ্চাদের সঙ্গে নিয়ে স্টলে ঘুরতে আসলেও থাকছে মজার গিভঅ্যাওয়ে অফার উপভোগ করার সুযোগ।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর এবং ডেকো ইশো গ্রুপের পরিচালক রায়ানা হোসেন বলেন, ইশো’তে বৈচিত্র্যময় ডিজাইনের সব ফার্নিচার রয়েছে যাতে গ্রাহকরা অভিনব ডিজাইনের ফার্নিচারের সঙ্গে  পরিচিত হতে পারেন।

মেলার দর্শনার্থী ও গ্রাহকরা ইশো’র স্টলের ফটো জোনে একটি ছবি তুলে ছবিটি ফেসবুকের প্রাইভেসি সেটিংস পাবলিক করে এবং পোস্টে ইশো’র ফেসবুক পেজটি ট্যাগ দিয়ে শেয়ার করে জিতে নিতে পারেন শতকরা ১০ ভাগ ছাড় উপভোগ করার একটি প্রমো কোড।

প্রমো কোডটি ব্যবহার করার জন্য ইশো’র ওয়েবসাইট বা স্টোর থেকে কিছু কেনার আগে ইশো’র অফিসিয়াল ওয়েবসাইটে সাইন আপ করতে হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআই
লিংক সফলভাবে কপি হয়েছে!