ঢাকা,  রোববার   ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খবর ]

আদর পেলেই ফুলে উঠে এই মাছ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:২৬, ১১ জানুয়ারি ২০২০
আদর পেলেই ফুলে উঠে এই মাছ
ফাইল ছবি

একটু আদর পেলেই ফুলে উঠে এক প্রজাতির মাছ। টেট্রাওডনটিডে পরিবারের অন্তর্গত মাছগুলোর বাস গভীর সমুদ্রে। এই পরিবারের মধ্যে প্রায় ২০০ প্রজাতির মাছ আছে। এদের পাফ ফিশ, পাফার, বেলুন ফিস, ব্লো ফিশ, বাবল ফিশ, গ্লোব ফিশ-সহ নানান নামে ডাকা হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যাতে দেখা যাচ্ছে, মাছটি ধরে তার মাথায় গায়ে হাত বোলাতেই ফুলে উঠছে এটি। বিপদ এড়াতেই মাছগুলো বেলুনের মতো ফুলে উঠে।

তবে এর আগেও এই মাছের ছবি, ভিডিও বিভিন্ন ওয়াল্ডলাইফ চ্যানেল বা সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে। ন্যাশনাল জিওগ্রাফিকের ইউটিউব চ্যানেলেও এই পাফ ফিশ নিয়ে ভিডিও পাওয়া যায়। যেখানে দেখা যাচ্ছে, শিকারির হাত থেকে বাঁচতে কীভাবে নিজের শরীরকে ফুলিয়ে নিচ্ছে একটি পাফ ফিশ। শেষ পর্যন্ত সে এই কৌশলে বেঁচেও যায়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!