ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

আজ বছরের দীর্ঘতম রাতেই সুযোগটা নিয়ে নিন!

লাইফস্টাইল
প্রকাশিত: ২১:২৮, ২১ ডিসেম্বর ২০১৯
আজ বছরের দীর্ঘতম রাতেই সুযোগটা নিয়ে নিন!
ছবি: সংগৃহীত

আজ বছরের দীর্ঘতম রাত। এ রাতেই চাঁদের আলো সঙ্গে নিয়ে চলতি বছরের দীর্ঘতম রাতের অভিজ্ঞতা নেবে সবাই। যেহেতু দীর্ঘতম রাত তাই, এটি একটু আলাদাভাবে উপভোগ করতে পারেন।

রোববার সপ্তাহের প্রথম কর্মদিবস শুরু হওয়ার আগের বড় একটি রাতের সুযোগ কাজে লাগাতে পারেন। লম্বা একটা ঘুম দিয়ে উঠতে পারেন।

যেহেতু শীতকাল, আর সঙ্গে রাতটাও বড়। প্রচণ্ড শীতের এই রাতে লেপের সঙ্গে বন্ধুত্ব না বাড়িয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে স্মরণীয় করে রাখতে পারেন।  
 
নিজের প্রিয় মানুষকে সঙ্গে নেয় বেড়িয়ে পড়তে পারেন লং ড্রাইভে। কুয়াশাচ্ছন্ন নীরব রাতে নতুন অভিজ্ঞতা হবে নিশ্চিত।  
 
ভালবাসার মানুষগুলোকে সময় দিতে পারেন। যদি প্রেমে পড়েন তবে প্রেমিকার সঙ্গে চ্যাটিং বা ফোনালাপে মজতে পারেন। রাত ফুরাবে না সহজে। আর যদি বন্ধুকে এখনো প্রেম নিবেদনের সুযোগ না পেয়ে থাকেন তবে বছরের সবচেয়ে বড় এ রাতটিই হতে পারে সেই সুযোগের মোক্ষম সময়। 

Advertisement

যদি এমন হয়- অনেক দিন ধরেই বলবেন বলবেন ভাবছেন কিন্তু বলা হয়ে উঠছে না। তাহলে আজ রাতেই সুযোগটা নিয়ে নিন। বলা হয়, রাত বাড়লে নাকি মানুষের মধ্যে রোমান্টিকতা বাড়ে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!