[ দেশজুড়ে ]
অপেক্ষার অবসান ঘটাল র্যাব
ছবি: ডেইলি বাংলাদেশ
ইয়াবা নিয়ে ক্রেতার অপেক্ষা করছিলেন ব্যবসায়ী মো. নাঈম হোসেন। তবে ক্রেতার বদলে সেই অপেক্ষার অবসান ঘটিয়েছে র্যাব।
সোমবার রাতে গাজীপুর মহানগরের গজারিয়া পাড়া থেকে নাঈমকে আটক করে র্যাব। আটক নাঈম মহানগরের গৎারিয়া পাড়ার মো. আসলাম হোসেনের ছেলে।
র্যাব-১, স্পেশালাইজড কোম্পানি পোড়াবাড়ী ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মামুন জানান, মেট্রো সদর থানার গজারিয়া পাড়ায় ইয়াবা বিক্রির অপেক্ষা করছে ব্যবসায়ী নাঈম। এমন গোপন সংবাদ পেয়ে সোমবার রাত পৌনে ৭টায় ওই পাড়ার দুলালীর সেমিপাকা ভাড়াটিয়া টিনসেট ঘরে অভিযান চালানো হয়। অভিযানে নাঈমকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ১৪৩ ইয়াবা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!