[ দেশজুড়ে ]
অনুপ্রবেশের সময় ধরা খেলেন ২২ নারী-পুরুষ
ছবি: ডেইলি বাংলাদেশ
ভারত থেকে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় আরো ২২ নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে বিজিবি। শনিবার ভোরে মহেশপুরের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে তাদের আটক করা হয়।
ঝিনাইদহ ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক ও উপ-অধিনায়ক কামরুল হাসান শনিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন।
ঝিনাইদহ ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক ও উপ-অধিনায়ক কামরুল হাসান জানান, এক শ্রেণির দালালের প্রত্যক্ষ সহযোগিতায় রাতের অন্ধকারে বিনা পাসপোর্টে ভারত থেকে নারী-পুরুষ ও শিশু দেশে ঢুকছে। এ খবরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ধরনের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় পাহারা আরো জোরদার করা হয়েছে। পাশাপাশি নজরদারিও বাড়ানো হয়েছে।
.png)
কামরুল হাসান আরো জানান, খালিশপুর ৫৮ বিজিবির অধীনে ১০৪ কিলোমিটার সীমান্ত রয়েছে। এরমধ্যে সাড়ে ১০ কিলোমিটার এলাকা বিপজ্জনক। বিশাল এ সীমান্ত পাহারার জন্য বিজিবির ১৯টি বিওপি রয়েছে বলেও জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!