এ ধরনের বোল্ড দৃশ্যে শ্বেতা প্রথমবার অভিনয় করছেন। তবে মা-কে এমন চরিত্রে অভিনয় করতে দেখে কী বলছেন শ্বেতার ১৯ বছরের মেয়ে পলক।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে সেকথাই খোলসা করেছেন শ্বেতা। তার কথায়, হ্যাঁ, আমি ভীষণই ভয় পেয়ে গিয়েছিলাম। যখন প্রমোটা দেখলাম নির্মাতাদের কিছুটা আতঙ্কিত হয়েই জিজ্ঞাসা করেছিলাম এটা কী! আমি ঠিক বুঝতে পারছিলাম না, এটা আমার মা, পরিবার ও বন্ধরা কীভাবে নেবে? প্রথমে আমি ট্রেলারটা আমার মেয়ে পলককে পাঠাই এবং প্রশ্ন করি, কোনো দ্বিধা না রেখে এনিয়ে তুমি তোমার মতামত জানাতে পারো।
.png)
ও আমায় লেখে, মা দারুণ, খুব ভালো। তখনই আমি আবারো ওয়েব সিরিজের নির্মাতাদের ডেকে আবারো জানাই, আমি দুঃখিত যে এই দৃশ্যটার জন্য আমি ওদের সঙ্গে এত ঝগড়া করেছি। পুরো বিষয়টা একতাও জানতে পারে আর সে কারণেই বোধহয় ও এটা নিয়ে মন্তব্য করেছিল।
শ্বেতা আরো জানান, এই মুহূর্তে তিনি বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন, টেলিভিশন শো ‘মেরে ড্যাড কি দুলহন’ এ তার অভিনীত গুণিতের চরিত্রটিও অন্যধরনের একটি চরিত্র।
প্রসঙ্গত, দ্বিতীয় স্বামী অভিনব কোহলি সঙ্গে অশান্তির কারণে শ্বেতা আপাতত তার মেয়ে পলক ও ছেলে রেয়ান্স কোহলিকে নিয়ে আলাদাই থাকছেন। তবে এখনো পর্যন্ত অভিনব কোহলির সঙ্গে শ্বেতার আইনি বিচ্ছেদ হয়নি।