বড় শহরগুলোতে খুবই কষ্টকর কাজ হচ্ছে গাড়ির জন্য পার্কিংপ্লেস খুঁজে বের করা। অনেক সময়ই গন্তব্য থেকে অনেক দূরে গিয়ে গাড়ি পার্কিং করতে হয়। এতে করে গাড়ি সুরক্ষিত জায়গায় পার্ক করা হলো কি না তা নিয়ে চিন্তা থেকে যায়।
এমন সমস্যা থেকে মুক্তি মিলবে গুগল অ্যাপের পার্কিং ফিচারের মাধ্যমে। নতুন এই ফিচারটি ব্যবহারের মাধ্যমে কাছের কোন জায়গায় পার্কিংয়ের জন্য ফাঁকা জায়গা আছে কিনা তা দেখে নেওয়া যাবে।
.png)
এজন্য মোবাইলে গুগল ম্যাপের সর্বশেষ সংস্করণের সঙ্গে ইন্টারনেট ও লোকেশন সার্ভিস অন রাখতে হবে। তারপর গুগল ম্যাপ চালু করে যে জায়গায় পার্কিং করতে চান সে জায়গা ওপেন করুন। নিচের দিকে স্মার্ট বাটন দেখতে পাবেন।
যদি সেখানে P সংকেত দেখতে পান তাহলে সেখানে পার্কিং পাওয়া সহজ হবে না। তাছাড়া নিজের গন্তব্য দিয়ে গুগল ম্যাপে নেভিগেশন শুরু করলে তো ট্রাফিকের অবস্থাও দেখে নিতে পারবেন।
ডেইলি বাংলাদেশ/ জেএইচএফ