ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

[ খেলা ]

যে কারণে ভারতকে ফেভারিট মানছেন না রোহিত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:৪৩, ১০ নভেম্বর ২০১৯
যে কারণে ভারতকে ফেভারিট মানছেন না রোহিত

ভারতকে ফেভারিট মানছেন না দলটির অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেন, ম্যাচে প্রতিপক্ষের চেয়ে যে দল ভালো খেলবে, তারাই জিতবে।

তিন ম্যাচের সিরিজে ১-১ এ সমতায় থেকে রোববার সন্ধ্যায় নাগপুরে শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে ভারত ও বাংলাদেশ। 

প্রথম ম্যাচ জিতে শুরু করা বাংলাদেশ গত বৃহস্পতিবার হেরে যায় দ্বিতীয় টি-টোয়েন্টি। দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরায় ভারত। শক্তিতে দুই দলের ফারাক থাকলেও কুড়ি ওভারের ক্রিকেটে যে কোনো কিছু ঘটতে পারে মনে করেন রোহিত।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি না যে, আমরা ফেভারিট। আমাদের আগে মাঠে নামতে হবে এবং সেরাটা খেলতে হবে। এভাবেই আপনাকে জিততে হয়, ফেভারিট ট্যাগ দিয়ে নয়। নির্দিষ্ট দিনে আপনাকে ভালো খেলতে হবে।

বাংলাদেশের বিপক্ষে এমন সাফল্যের রহস্য কী জানতে চাইলে জবাবে রোহিত বলেন, আমি যদি বলে দেই রহস্য কী, তাহলে ওরা জেনে যাবে এবং আমাকে আটকে দেবে। আমি এটা প্রকাশ করতে চাই না। শুধু বাংলাদেশ নয়, সব প্রতিপক্ষের বিপক্ষে খেলতে ভালোবাসি আমি। এখানে আমি ক্রিকেট খেলতে এসেছি। নিজ দেশের প্রতিনিধিত্ব করতে পারা দারুণ সম্মানের। আমি প্রত্যেক মুহূর্ত উপভোগ করছি।

ডেইলি-বাংলাদেশ/আরএ
লিংক সফলভাবে কপি হয়েছে!