ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ খবর ]

যবিপ্রবির ল্যাবে ২৩ জনের করোনা শনাক্ত

যশোর প্রতিনিধি 
প্রকাশিত: ১৫:১০, ১৬ জুন ২০২০
যবিপ্রবির ল্যাবে ২৩ জনের করোনা শনাক্ত
ফাইল ছবি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ২৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

মঙ্গলবার দুপুরে ঘোষিত করোনার টেস্টের ফলাফলে এ তথ্য জানা যায়।

পরীক্ষণ দলের সদস্য ও সহযোগী অধ্যাপক ড. তানভীর ইসলাম জানান, যশোরের ৫৩ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের, নড়াইলের ১৩ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের, ঝিনাইদহের ২৯ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের ও  বাগেরহাটের ৯১ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের নমুনাতে করোনা পজিটিভ পাওয়া গেছে। আর সাতক্ষীরার ১১ জনের নমুনা পরীক্ষা করে সবগুলোর ফলাফল নেগেটিভ পাওয়া গেছে। 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!