[ রাজধানী ]
ইয়াবাসহ সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
রাজধানীতে ইয়াবাসহ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগরের সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গ্রেফতারকৃত সাবেক চেয়ারম্যান হলেন - নুরুল হক (৬২)। এছাড়া অন্যরা হলো- আরিফুল ইসলাম (২৫), সফিউল্লাহ ওরফে সাদ্দাম (২৮) ও আফসানা (২৭)।
মঙ্গলবার রাজধানীর দক্ষিণ বনশ্রী মসজিদ মার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার কর হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক (মেট্রো) মানঞ্জুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১০ হাজার পিস ইয়াবাসহ নুরুল হক, আরিফুল ইসলাম এবং সফিউল্লাহ ওরফে সাদ্দামকে বনশ্রী থেকে এবং অন্য আরেকটি অভিযানে ১৬শ’ পিস ইয়াবাসহ শ্যামপুরের ফরিদাবাদ এলাকা থেকে আফসানাকে গ্রেফতার করা হয়।
ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের মতিঝিল সার্কেলের পরিদর্শক সুমনুর রহমান ও তার সার্কেল টিম অভিযান পরিচালনা করেছেন বলে জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!