[ শিক্ষা ]
ভর্তি পরীক্ষা না দিয়েই মেধা তালিকায় ১২তম!
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের বি ইউনিটের ভর্তি পরীক্ষায় অনুপস্থিত থাকার পরও এক আবেদনকারী ১২তম হয়েছেন।
ওই শিক্ষার্থীর নাম মো. সাজ্জাতুল ইসলাম। ৮ নভেম্বর বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং সাজ্জাতুলের পরীক্ষাকেন্দ্র ছিল কুমিল্লার টিচার্স ট্রেনিং কলেজ।
পরীক্ষার সময় শিক্ষার্থীদের হাজিরা শিটে সই করতে হয়েছিল। ওই শিট যাচাই করে দেখা যায় যে সাজ্জাতুলকে এতে অনুপস্থিত দেখানো হয়েছে। কিন্তু ১২ নভেম্বর পরীক্ষার ফলে ২০৬০৫০ রোল নম্বরের সাজ্জাতুল ১২তম স্থান অর্জন করেছেন।
কমিটির সদস্য সচিব ড. মো. শামীমুল ইসলাম জানিয়েছেন, সাজ্জাতুল যেহেতু ভাইভাতে অংশ নেননি তাই তিনি আর ভর্তি হতে পারবেন না।
ডেইলি-বাংলাদেশ/এমএইচ/জেডএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!