[ বিনোদন ]
ভারতের পঙ্গপাল হামলা `পাপের ফল`, জাইরার টুইট ঘিরে সমালোচনা
জায়রা ওয়াসিম
ফের নেটদুনিয়ায় কড়া সমালোচনার মুখে জায়রা ওয়াসিম। ভারতে হওয়া পঙ্গপাল হামলা নিয়ে টুইটারে সরব হয়েছেন জায়রা। আল্লাহর রোষেই নাকি ভারতের এই নির্মম পরিণতি।
ভারতে হওয়া পঙ্গপাল হামলা নাকি পাপের ফল। সম্প্রতি এমন দাবি করেছেন জাইরা। যা প্রকাশ্যে আসতেই উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া। গত ২৭ মে বিতর্কিত টুইট করেছিলেন জাইরা। টুইট করা মাত্রই কড়া সমালোচনার মুখে পড়েছেন তিনি।

তবে এই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার টুইট বিতর্কে নাম জড়িয়েছে জাইরার। টুইট নিয়ে জল্পনা যখন তুঙ্গে, তখন একপ্রকার বাধ্য হয়েই নিজের টুইট সহ টুইটার অ্যাকাউন্টই ডিলিট করে দিয়েছেন। শুধু টুইটারই নয়, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ডিলিট করেছেন অভিনেত্রী।
ডেইলি-বাংলাদেশ/টিএএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!