ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

রাজি হলেন অপু, যাচ্ছেন ভারতে

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৩:০৮, ১৫ জানুয়ারি ২০২০
রাজি হলেন অপু, যাচ্ছেন ভারতে
অপু বিশ্বাস

ঢাকাই চলচ্চিত্রের ‘বিউটি কুইন’খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস দেশ ও বিদেশে বিভিন্ন অনুষ্ঠান করে থাকেন। কেননা দেশের গণ্ডি পেরিয়ে ভারতেও রয়েছে তার অসংখ্য ভক্ত। আর এ কারণেই আবারো ভারত মাতাতে সেখানে গেছেন অপু বিশ্বাস।

জানা যায়, আসামের একটি শোতে অংশ নিতে সোমবার সেখানে গিয়েছেন তিনি। এছাড়া আগামীকাল মেদেনিপুরে আরো একটি শো-তে হাজির হবে। অপু বিশ্বাসের সঙ্গে গেছেন কোরিওগ্রাফার ফ্লাই ফারুক। শো-শেষ করে আগামী ১৭ তারিখ ঢাকা ফিরবেন এই অভিনেত্রী।

এরই মধ্যে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’র ছবির শুটিং শেষ করেছেন অপু বিশ্বাস। সিনেমাটি বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এই সিনেমায় অপুর বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। 

এছাড়া কলকাতার জনপ্রিয় সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা ‘শর্টকাট’ নামে আরেকটি সিনেমায় অভিনয় করেছেন অপু। সুবীর মণ্ডল পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন পরমব্রত চ্যাটার্জি। এ সিনেমাটিও মুক্তির অপেক্ষায় রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!