ঢাকা,  রোববার   ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

ত্রাণে অনিয়ম: আরো তিন মেম্বার বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২০, ১৮ মে ২০২০
ত্রাণে অনিয়ম: আরো তিন মেম্বার বরখাস্ত
ফাইল ছবি

ত্রাণ ও চাল আত্মসাতের অভিযোগে আরো ৩ ইউনিয়ন পরিষদ মেম্বারকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।

রোববার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সাময়িকভাবে বরখাস্ত হওয়া মেম্বাররা হলেন- ফরিদপুর জেলার সদর উপজেলার আলিয়াবাদ ইউপি’র ৫ নং ওয়ার্ডের মেম্বার আব্দুর রাজ্জাক শেখ, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পলাশবাড়ী ইউপি’র ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার কুলসুম বেগম ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চর ইসলামপুর ইউপি’র ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের মেম্বার মোছা. নিলুফা খাতুন।

এ নিয়ে ৫৯ জন জনপ্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। এদের মধ্যে ২০ জন ইউপি চেয়ারম্যান, ৩৬ জন ইউপি মেম্বার, একজন জেলা পরিষদ সদস্য ও দুইজন পৌরসভার কাউন্সিলর।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!