ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ভ্রমণ ]

বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের আত্মপ্রকাশ

ভ্রমণ ডেস্ক
প্রকাশিত: ১৬:৪৩, ৩ নভেম্বর ২০২৪
বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের আত্মপ্রকাশ
বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের সদস্যরা- ছবি: সংগৃহীত

দেশের ভ্রমণ, পর্যটন শিল্পের সঙ্গে সম্পৃক্তদের একই ছাদের নিচে আনার লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করলো বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিল (বিটিটিসি)। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিটিটিসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের ভ্রমণ, পর্যটন এবং আতিথেয়তা শিল্পের সঙ্গে সম্পৃক্ত পেশাদার ও চলমান ব্যবসাগুলোর একটি নেটওয়ার্ক তৈরির মাধ্যমে সবার মধ্যে পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি এবং এসব খাতের জন্য কল্যাণকর বিভিন্ন নীতিমালা প্রণয়নে সরকার এবং সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে পরামর্শ প্রদানের জন্য কাউন্সিলটি তৈরি করা হয়েছে।

বিমান ও পর্যটন সংক্রান্ত পাক্ষিক পত্রিকা বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলমকে আহ্বায়ক করে ১৫ সদস্যের একটি এডহক কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- ঢাকা রিজেন্সি হোটেলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক শাহিদ হামিদ, এয়ার অ্যাস্ট্রার সিইও এমরান আসিফ, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান আখতারুজ্জামান খান কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক মুজিব ইউ আহমেদ, ইন্সটিটিউট অব হোটেল ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক রুবিনা হোসেন।

Advertisement

এছাড়া প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার আসিফ আহমেদ, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্সের সিইও সাখাওয়াত হোসেন, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা হোটেলের পরিচালক (বিক্রয় ও বিপণন) রেজওয়ান মারুফ, ভ্রমণ বিষয়ক লেখক ফারুক এম আহমেদ, ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ইন্সটিটিউটের সাবেক অধ্যক্ষ বাসুদেব ভট্টাচার্য, সাবেক প্রধান বন সংরক্ষক ইশতিয়াক উদ্দীন আহমেদ, দ্য বেঙ্গল ট্যুরসের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ হোসেন, জার্নি প্লাসের সিইও তৌফিক রহমান এবং ইউএস-বাংলা হলিডেজের মহাব্যবস্থাপক সৈয়দ গোলাম কাদির কমিটিতে রয়েছেন।

নতুন সংগঠনটির বাইলজ প্রণয়ন জন্য তিন সদস্যের একটি কমিটিও গঠন করা হয়। এই কমিটি ২৩ নভেম্বর পরবর্তী সাধারণ সভায় বাইলজের একটি খসড়া উপস্থাপন করবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!