ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

পোশাকে দেশ-সংস্কৃতি তুলে ধরে বিশ্ব পর্যটন দিবস পালিত

ইবি প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৫, ২৮ সেপ্টেম্বর ২০২৪
পোশাকে দেশ-সংস্কৃতি তুলে ধরে বিশ্ব পর্যটন দিবস পালিত
ছবি: ডেইলি বাংলাদেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনে দিবসটি পালন করা হয়। এসময় পোশাকের মাধ্যমে বিভিন্ন দেশ ও ধর্মীয় সংস্কৃতি তুলে ধরেন শিক্ষার্থীরা। 

এদিন বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ভবনের সামনে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে একই স্থান থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা অধ্যাপক ও বিভাগটির সাবেক সভাপতি ড. মাহবুবুল আরেফিন  বিভাগের, হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শেলিনা নাসরিন, ট্যুরিজম বিভাগের অধ্যাপক মো. রফিকুল ইসলাম, প্রভাষক নাসির মিয়া এবং ইয়ামিন মাসুম। এছাড়াও বিভাগের শতাধিক শিক্ষার্থী র‍্য্যালিতে অংশগ্রহণ করেন।

Advertisement

প্রসঙ্গত, জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) উদ্যোগে ১৯৮০ সাল থেকে ২৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী 'বিশ্ব পর্যটন দিবস' পালন করা হয়।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!